ইংরেজির অনেক নিয়ম জানা থাকা সত্ত্বেও tense-এর নিয়ম জানা না থাকলে ইংরেজিতে বাক্য গঠন করা যাবে না। তাই তিনটি tense অর্থাৎ present, past, future-এ বাক্য গঠনের নিয়মগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। সাধারণত প্রতিটি বাক্যের শুরুতে থাকে subject তারপর verb এবং object। যিনি বা যারা কাজটি সম্পাদন করেন তাদের বলা হয় subject আর তার ওপর verb-এর বিভিন্ন রূপ নির্ভর করে। এটিকে বলা হয় subject-verb agreement এবং এটিই হচ্ছে tense-এর মূল ব্যাপার। Subject-এর person তিন রকম হয়ে থাকে। যেমন: first, second ও third। আমি ও আমরা নিয়ে যত শব্দ আছে সেগুলোকে ধরা হয় first person, তুমি (আপনি), তোমরা (আপনারা) নিয়ে যত শব্দ আছে সেগুলোকে ধরা হয় second person এবং এগুলো ছাড়া অন্য সব subjectকে ধরা হয় third person। এই personগুলোকে আবার একবচন (singular number) ও বহুবচন (plural number) এই দুই ভাগে ভাগ করা হয়।
সাধারণত যে ঘটনা প্রতিদিন বা নিয়মিত ঘটে থাকে সেই ঘটনার ক্ষেত্রে আমরা present indefinite (simple)-এ বাক্য গঠন করে থাকি। বাংলায় কোনো বাক্যে হওয়া বুঝালে আমরা তার জন্য কোনো শব্দ ব্যবহার করি না কিন্তু ইংরেজিতে to be verb-এর তিনটি রূপ am, is, are ব্যবহার করতে হয়। এই জাতীয় বাক্যে First person singular number-এ am এবং third person singular number-এ ব্যবহৃত হয় is। আর অন্য personগুলোর বাকি numberগুলোতে ব্যবহৃত হয় are। যেমন:
Affirmative
| Person | Singular | Plural |
| First | I am a writer. | We are writers. |
| Second | You are a writer. | You are writers. |
| Third | He/she is a writer. | They are writers. |
- Negative-এর ক্ষেত্রে am, is, are-এর পর not যোগ করতে হয় অথবা is not, are not-এর পরিবর্তে যথাক্রমে isn’t, aren’t ব্যবহার করা যায়। যেমন:
Negative
| Person | Singular | Plural |
| First | I am not a writer. | We are not writers. অথবা
We aren’t writers. |
| Second | You are not a writer. অথবা
You aren’t a writer. |
You are not writers. অথবা
You aren’t writers. |
| Third | He/she is not a writer. অথবা
He/she isn’t a writer. |
They are not writers. অথবা
They aren’t writers. |
- হ্যাঁ সূচক প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে am, is, are বাক্যের শুরুতে বসাতে হয়। যেমন:
Affirmative-interrogative
| Person | Singular | Plural |
| First | Am I a writer? | Are we writers? |
| Second | Are you a writer? | Are you writers? |
| Third | Is he/she a writer? | Are they writers? |
- না সূচক প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে am, is, are বাক্যের শুরুতে বসিয়ে subject-এর পর not বসাতে হয় অথবা বাক্যের শুরুতে isn’t, aren’t ব্যবহার করা যায়। যেমন:
Negative-interrogative
| Person | Singular | Plural |
| First | Am I not a writer? | Are we not writers? অথবা
Aren’t we writers? |
| Second | Are you not a writer? অথবা
Aren’t you a writer? |
Are you not writers? অথবা
Aren’t you writers? |
| Third | Is he/she not a writer? অথবা
Isn’t he/she a writer? |
Are they not writers? অথবা
Aren’t they writers? |





