যেসব শিশু ইংরেজিতে কথা বলতে ভয় পায় কিংবা লজ্জা বোধ করে তাদের জন্য উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ পরিচালিত ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম-ইএলপিতে সম্প্রতি চালু হয়েছে ক্যামব্রিজ ইয়াং লার্নার্স ইংলিশ-ওয়াইএলই প্রোগ্রাম।
এতে ৩ থেকে ৫ বছর বয়সীরা প্রি-স্টার্টার, ৬ থেকে ৯ বছর বয়সীরা স্টার্টার, ৮ থেকে ১০ বছর বয়সীরা মোভার্স এবং ৯ থেকে ১২ বছর বয়সীরা ফ্লায়ার্স বিভাগে ভর্তি হতে পারবে।
প্রোগ্রামটি সম্পর্কে এডুমিগ ও ইএলপি’র ফাউন্ডার ও ম্যানেজিং ডাইরেক্টর আব্বাস কারিমী বলেন, ছোটবেলা থেকেই শিশুদের ইংরেজিতে শুনতে, বলতে, পড়তে ও লিখতে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে আন্তর্জাতিক মানের এই প্রোগ্রামটি। এই প্রোগ্রামে কোনো বই মুখস্থ করে নয় বরং বিভিন্ন ইন্টারএকটিভ কার্যক্রম, গেম ও মজার মজার অনুশীলনের মাধ্যমে ইংরেজি শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা হয়।
ক্যামব্রিজ ইয়াং লার্নার্স ইংলিশ-ওয়াইএলই প্রোগ্রামে কীভাবে শিশুদের ইংরেজি শেখানো হয় সেটা দেখার জন্য প্রতি শনিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টার বিনামূল্যের যাচাই ক্লাসে অংশ নিতে যোগাযোগ করুন নিচের ফোন নম্বরে
চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো ক্যামব্রিজ ইয়াং লার্নার্স ইংলিশ
Reading Time: 2 minutes




