নূরউদ্দিন ইবনে রফিক, ম্যানেজমেন্ট কনসালটেন্ট
আজকের দিনে ইংরেজি ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর এই প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য medhabi.net একটি অসাধারণ উদ্যোগ। এই ওয়েবসাইটটি ইংরেজি ভাষা শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন লাইব্রেরি হিসেবে কাজ করে যেখানে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যসামগ্রী পাওয়া যায়।
মূল বিশেষত্ব হলো এখানে বিভিন্ন ধরনের কনটেন্ট যেমন: গ্রামার, ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ, রিডিং প্র্যাকটিস, রাইটিং টিপস সহ নানান দিক দিয়ে সাজানো হয়েছে। ইংরেজি শিক্ষার্থীদের জন্য ৫০টিরও বেশি ক্যাটাগরির সাড়ে ৫ হাজারেরও বেশি বই ও অডিও ফাইল সমৃদ্ধ মেধাবীর ডিজিটাল লাইব্রেরিটি এক অনন্য সম্পদ।
পাশাপাশি এই সাইটে বিদেশে উচ্চশিক্ষা এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে অনেক প্রবন্ধ এবং লেখাও আছে যেগুলো উচ্চশিক্ষার্থীর উদ্দেশ্য এবং জ্ঞানপিপাসু মানুষের তৃষ্ণা মেটাতে সাহায্য করবে।
সহজ ও পরিষ্কার ইন্টারফেস: ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটটি ব্যবহার করা সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি।
আমার দৃষ্টিতে যদি একটি সার্চ ফিচার যুক্ত করা হয় তাহলে নির্দিষ্ট বিষয় খুঁজে পাওয়া আরও সহজ হবে।
প্রতিনিয়ত অডিও বা ভিডিও কনটেন্ট যুক্ত করা হলে শোনা ও বলার দক্ষতা আরও ভালোভাবে উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।
সর্বোপরি, medhabi.net একটি চমৎকার উদ্যোগ যা ইংরেজি শেখাকে আরও সহজ, সাশ্রয়ী এবং কার্যকর করে তুলেছে। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী বা যে কেউ যারা ইংরেজি দক্ষতা বাড়াতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটি নিঃসন্দেহে একটি মূল্যবান সম্পদ।





