কোনো ঘটনা অতীতে ঘটে থাকলে সেই ঘটনার ক্ষেত্রে আমরা past indefinite (simple)-এ বাক্য গঠন করে থাকি। বাংলায় অতীত কালে কেউ কোনো কিছু ছিল/ছিলেন কিন্তু এখন নাই বুঝালে আমরা তার জন্য ইংরেজিতে to be verb-এর দুইটি রূপ was, were ব্যবহার করে থাকি। মনে করুন আমি একসময় ছাত্র ছিলাম কিন্তু এখন আর ছাত্র নই। তাহলে এই বাক্যটিকে past indefinite (simple)-এ প্রকাশ করতে হবে। এই জাতীয় বাক্যে First person singular number এবং third person singular number-এ ব্যবহৃত হয় was। আর অন্য personগুলোর বাকি numberগুলোতে ব্যবহৃত হয় were। যেমন:
Affirmative
| Person | Singular | Plural |
| First | I was a student. | We were students. |
| Second | You were a student. | You were students. |
| Third | He/she was a student. | They were students. |
- Negative-এর ক্ষেত্রে was, were-এর পর not যোগ করতে হয় অথবা was not, were not-এর পরিবর্তে যথাক্রমে wasn’t, weren’t ব্যবহার করা যায়। যেমন:
Negative
| Person | Singular | Plural |
| First | I was not a student. অথবা
I wasn’t a student. |
We were not students. অথবা
We weren’t students. |
| Second | You were not a student. অথবা
You weren’t a student. |
You were not students. অথবা
You weren’t students. |
| Third | He/she was not a student. অথবা
He/she wasn’t a student. |
They were not students. অথবা
They weren’t students. |
- হ্যাঁ সূচক প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে was, were বাক্যের শুরুতে বসাতে হয়। যেমন:
Affirmative-interrogative
| Person | Singular | Plural |
| First | Was I a student? | Were we students? |
| Second | Were you a student? | Were you students? |
| Third | Was he/she a student? | Were they students? |
- না সূচক প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে was, were বাক্যের শুরুতে বসিয়ে subject-এর পর not বসাতে হয় অথবা বাক্যের শুরুতে wasn’t, weren’t ব্যবহার করা যায়। যেমন:
Negative-interrogative
| Person | Singular | Plural |
| First | Was I not a student? অথবা
Wasn’t I a student? |
Were we not students? অথবা
Weren’t we students? |
| Second | Were you not a student? অথবা
Weren’t you a student? |
Were you not students? অথবা
Weren’t you students? |
| Third | Was he/she not a student? অথবা
Wasn’t he/she a student? |
Were they not students? অথবা
Weren’t they students? |





