Friday, May 22, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কোনটি খাবেন? Breakfast, Lunch নাকি Brunch

পেশাগত ভিন্নতার কারণে এমন অনেকেই আছেন যাদের ঘুম থেকে একটু দেরিতে উঠতে হয়। তাদের অনেকেরই প্রাতরাশ আর দুপুরের খাবারের মধ্যে সময়ের পার্থক্য থাকে কম।

Reading Time: 2 minutes

সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যে খাবার খাই সেটাকে বলা হয় প্রাতরাশ, ইংরেজিতে Breakfast আর দুপুরের খাবারকে ইংরেজিতে বলা হয় Lunch। এই দু’টি খাবারের মাঝখানে বেশ অনেকটা সময়ের পার্থক্য থাকে। পেশাগত ভিন্নতার কারণে এমন অনেকেই আছেন যাদের ঘুম থেকে একটু দেরিতে উঠতে হয়। তাদের অনেকেরই প্রাতরাশ আর দুপুরের খাবারের মধ্যে সময়ের পার্থক্য থাকে কম। আবার এমন অনেকেও থাকতে পারেন যাদের এই পার্থক্যটি এতোটাই কম হয় যে তারা দুইবার খাবার না খেয়ে খান একবার অর্থাৎ যেটিকে একত্রে প্রাতরাশ এবং দুপুরের খাবার দু’টি হিসেবেই গণ্য করা হয়।
কে, কখন খাবার খেলেন তাতে অন্যদের কিছু একটা যায়-আসে না তবে খাবারটির কী নাম হতে পারে সেটি নিয়ে সমস্যা হতেই পারে। এটিকে কি প্রাতরাশ বলা হবে না কি দুপুরের খাবার? এই সমস্যার সমাধানে ইংরেজিতে Breakfast এবং Lunch-এর সমন্বয়ে সৃষ্টি হয়েছে নতুন একটি শব্দ-Brunch। শুধু Brunch নয় প্রয়োজনের কারণে দু’টি শব্দের অংশ ও উচ্চারণ মিলিত হয়ে এরকম আরো অনেক শব্দ তৈরি হয়েছে যেগুলো মূল শব্দগুলোর উচ্চারণ ও অর্থও বহন করে। এই জাতীয় শব্দগুলোকে বলা হয় Portmanteau। ফরাসি এই শব্দটির মূল অর্থ হলো এমন একটি সুটকেস যার দু’টি অংশ থাকে। Portmanteau শব্দটিও তৈরি হয়েছে দু’টি শব্দের সমন্বয়ে। শব্দ দু’টি হলো Porter এবং Mantle। লুই ক্যারল তার Through the Looking Glass বইতে প্রথম Portmanteau শব্দটি ব্যবহার করেন। এই ধরনের শব্দগুলোকে Centaur শব্দও বলা হয়ে থাকে কারণ গ্রীক পুরাণে Centaur বলতে এমন এক প্রাণীকে বুঝানো হতো যার শরীরের দু’টি অংশ ছিল দুই রকম-সামনের অংশ মানুষের মতো আর পেছনের অংশ ঘোড়ার মতো।
পাঠকদের সুবিধার জন্য এরকম আরো কিছু শব্দ এখানে তুলে ধরা হলো।
Advertainment=Advertisement+Entertainment, Advertorial=Advertisement+Editorial, Bionic=Biology+Electronic, Bit=Binary+Digit, Blog=Web+Log, Camcorder=Camera+Recorder, Cellophane=Cellulose+Diaphane, Chunnel=Channel+Tunnel, Cineplex=Cinema+Complex, Docudrama=Documentary+Drama, E-commerce=Electronic+Commerce, Edutainment=Education+Entertainment, Email=Electronic+Mail, Emoticon=Emotion+Icon, Fortnight=Fourteen+Nights, Freeware=Free+Software, Heliport=Helicopter+Airport, Hi-tech=High+Technology, Infomercial=Information+Commercial, Infotainment=Information+Entertainment, Intercom=Internal+Communication, Internet=International+Network, Interpol=International+Police, Liger=Lion+Tiger, Malware=Malicious+Software, Medicare=Medical+Care, Modem=Modulator+Demodulator, Motel=Motor+Hotel, Multiplex=Multiple+Complex, Netizen=Internet+Citizen, Newscast=News+Broadcast, Oxbridge=Oxford+Cambridge, Paratroop=Parachute+Troop, Podcast=iPod+Broadcasting, Sci-Fi=Science+Fiction, Smog=Smoke+Fog, Telecast=Television+Broadcast, Telecom=Telephone+Communication(s), Tigon=Tiger+Lion, Webinar=Web+Seminar, WiFi=Wireless+Fidelity, Workaholic=Work+Alcoholic

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles