Friday, May 22, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আকাশছোঁয়া ক্যারিয়ার

Reading Time: 4 minutes






এভিয়েশন ম্যানেজমেন্ট ও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং – ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা


ঢাকার মেয়ে পলি বলেন, “ছোটবেলা থেকেই মনে স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। তাই বিজনেস স্টাডিজ বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাস করার পর ঢাকার কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হই। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছি এবং বর্তমানে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেঞ্জার সার্ভিস অফিসার হিসেবে কাজ করছি।”

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে। যুগের সঙ্গে তাল মেলাতে নিত্যনতুন বিষয়ও যোগ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নতুন সব সম্ভাবনা। এগুলোর মধ্যে অন্যতম হলো বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট।

বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট

বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর, এয়ারলাইন্স, এভিয়েশন হসপিটালিটি, বিমান ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স।

এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে আপনি বিমানবন্দর এডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, একাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকেটিংসহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।

এখানে বিবিএ’র ৬০ ক্রেডিট পড়ানো হয় যা আপনাকে ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পাওয়ারও সুযোগ দেবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে সেগুলোতেও কাজ করার সুযোগ রয়েছে।

চট্টগ্রামের মেয়ে ফারজানা। ছোটবেলায় সবাই যখন পুতুল খেলতে ব্যস্ত তখন বানাতো এরোপ্লেইন। ছোটবেলা থেকেই উড়োজাহাজের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। বড় হয়েও যেন উড়োজাহাজ নিয়ে কাজ করতে পারেন এমনই স্বপ্ন ছিল তার। এজন্যই তিনি কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি হন। এখান থেকে সফলভাবে বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট পাস করে এখন কাজ করছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

পৃথিবীর বিখ্যাত ট্যাপ এয়ারের ইঞ্জিনিয়ার দৃষ্টি তার এই অনন্য কৃতিত্বের পেছনে কলেজ অভ এভিয়েশন টেকনোলজির ভূমিকা নিয়ে বলেন, “কলেজটির শিক্ষার পরিবেশ খুবই সুন্দর। আমি এখানে বিভিন্ন এয়ারক্রাফট সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি যা কর্মজীবনে আমাকে দারুণভাবে সাহায্য করেছে।”

বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

তিনি বলেন, “বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, রেডিও ইলেকট্রিক্যাল সিস্টেমস, থার্মাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংসহ স্যাটেলাইট অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।

এখানে আপানি বিএসসি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ৬০ ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পাওয়ার সুযোগ দেবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে সেগুলোতেও কাজ করার সুযোগ রয়েছে।

যোগ্যতা: বিজ্ঞান অথবা বিজনেস স্টাডিজ অথবা মানবিক বিভাগ থেকে এ বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিএসসি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কলেজ অভ এভিয়েশন টেকনোলজি হতে পারে আপনার সেরা পছন্দ কারণ এখানে রয়েছে
  • লাইভ বিমানে প্রাকটিক্যাল প্রশিক্ষণ
  • ইন্টার্নশিপ
    জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ইন্টার্নশিপের সুযোগ
  • দক্ষ শিক্ষক
  • ইঞ্জিন ল্যাব, ককপিট ল্যাব
  • উন্নত বিশ্বে ক্রেডিট ট্রান্সফার
    ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অথবা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

বর্তমানে এভিয়েশন সেক্টরে বিপুল দক্ষ লোকের অভাব তাই ক্যারিয়ার গড়ার এটাই আদর্শ সময়।

বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করুন

কলেজ অভ এভিয়েশন টেকনোলজি(CATECH)

ঠিকানা: সেক্টর -১৬জে, রোড -১৩, প্লট -২২, উত্তরা, ঢাকা (নিজস্ব স্থায়ী ক্যাম্পাস)

ফোন: 01926963653

WhatsApp: 01926963653

ফেসবুক পেজে যেতে ক্লিক করুন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles