Reading Time: < 1 minute
🖐 দক্ষিণ আমেরিকার উত্তর চিলিতে অবস্থিত শীতল, শুষ্ক, বৃষ্টিহীন ও প্রাণহীন এক মরুভূমি আতাকামা। সেই মরুভূমির বিশাল এ শূন্যতার মাঝেও হঠাৎ চোখে পড়ে এক বিশাল হাত। সেই বিশাল দানবীয় হাতকে স্প্যানিশ ভাষায় বলা হয় ‘মানো দেল দেসিয়ার্তো’ ইংরেজিতে যার অর্থ দাঁড়ায় ‘হ্যান্ড অভ দি ডেজার্ট’ অর্থাৎ ‘মরুভূমির হাত’।





