আমরা ‘আপনি সুন্দরী’ কথাটির ইংরেজি লিখতে পারি- ‘You are pretty’। একইভাবে ‘আপনি ক্লান্ত’ এই বাক্যটিকে লিখতে পারি ‘You are tired’ এবং ’তিনি সুস্থ’ এই বাক্যকে লিখতে পারি ‘He is well’ ইত্যাদি। আবার এই বাক্যগুলোতে এবং এই জাতীয় অন্য বাক্যে to be verb (am, is, are, was, were, shall be, will be)-এর পরিবর্তে Look, seem, feel, smell, sound, taste ইত্যাদি sense verb ব্যবহার করা যেতে পারে। যেমন:
You look pretty.
You seem tired.
He looks well.
The bed feels soft.
This flower smells nice.
The flute sounds pleasing. l
The pudding tastes delicious.
বি. দ্র.: খেয়াল রাখতে হবে sense verb-এর পরে আমরা adjective ব্যবহার করি adverb নয়।
ইংরেজির আরো কিছু বিষয় জানার জন্য ভিডিওটি দেখুন, লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন…