Friday, May 22, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মজার চকলেট

Reading Time: 2 minutes
  • পৃথিবীর প্রথম চকলেট বার তৈরি করে ইংল্যান্ডের চকলেট কোম্পানি ক্যাডবেরি ১৮৪২ সালে।
  • প্রথম মেশিনে তৈরি চকলেট উৎপাদন করা হয় স্পেনের বার্সেলোনায় ১৭৮০ সালে।
  • ২০১৩ সালে বেলজিয়াম কিছু ডাকটিকেট প্রকাশ করেছিল যেগুলো ছিল চকলেট ফ্লেভারের।
  • গবেষণায় দেখা গেছে যে ডার্ক চকলেট মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়িয়ে স্মৃতিশক্তি, মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
  • চকলেট পাওয়া যায় যে ক্যাকাও গাছ থেকে সেই গাছের বৈজ্ঞানিক নামের অর্থ হলো ‘দেবতাদের খাবার’।
https://www.youtube.com/watch?v=xPe1jMuX32s
  •  ক্যাকাও গাছের উৎপত্তি ৪ হাজারেরও বেশি বছর আগে মধ্য ও দক্ষিণ আমেরিকায় হলেও বর্তমানে প্রায় শতকরা ৭০ ভাগ ক্যাকাও জন্মে আফ্রিকায়। পৃথিবীর কোকো সরবরাহের শতকরা ৪০ ভাগ আসে বৃহত্তম কোকো উৎপাদনকারী আইভরি কোস্ট থেকে।
  •  ক্যাকাও গাছ প্রায় ২শ’ বছর বাঁচলেও বাজারে বিক্রি করার মতো কোকো বীজ উৎপন্ন করতে পারে মাত্র ২৫ বছর।
  •  এক পাউন্ড চকলেট তৈরি করতে প্রায় ৪শ’ কোকো বীজের প্রয়োজন হয়।
  • ১৮৭৫ সালে সুইজারল্যান্ডের ড্যানিয়েল পিটার তার বন্ধু হেনরি নেসলের তৈরি কনডেন্সড মিল্ককে চকলেটের সাথে মিশিয়ে প্রথম মিল্ক চকলেট তৈরি করেন।
  •  সবচেয়ে বেশি চকলেট খায় সুইজারল্যান্ডের লোকেরা, প্রতি বছর প্রতিজন খায় ২২ পাউন্ড। অস্ট্রেলিয়ার প্রতিজন লোক খায় ২০ পাউন্ড আর আয়ারল্যান্ডের ১৯ পাউন্ড।
  •  মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ও পুরনো চকলেট কোম্পানি হলো হার্শে’স। কোম্পানিটি প্রতি বছর একশ কোটি পাউন্ডেরও বেশি ওজনের চকলেট পণ্য তৈরি করে।
  • প্রাচীন মায়া সভ্যতায় প্রথম নিয়মিত ক্যাকাও গাছ চাষ এবং চকলেট পান করা হতো বলে মনে করা হয়।
  • মায়া সভ্যতায় ক্যাকাও বীজ মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তাই এগুলোর চাষও নিয়ন্ত্রণ করা হতো যাতে মুদ্রার দাম কমে না যায়। ল্যাটিন আমেরিকার কোনো কোনো অংশে এগুলো মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়েছে ১৯শ’ শতাব্দী পর্যন্তও।
  • ১৯৪৭ সালে কানাডার শত শত শিশু ধর্মঘট করে চকলেট বর্জন করে কারণ তখন একটি চকলেট বারের দাম ৫ সেন্ট থেকে বাড়িয়ে ৮ সেন্ট করা হয়েছিল।
  • কুকুর ও বিড়াল চকলেট খেয়ে অসুস্থ হতে পারে এমনকি মারাও যেতে পারে।

2 COMMENTS

  1. Hello.
    If you want to know more about how we review gambling sites, you can check our online casino reviews page for further information.. Best Legit Online Slots For Real Money. Casinos always showcase lots of games to keep their members entertained, but the extensive offer sometimes gets overwhelming.. Here are the best … -https://discord.gg/tzkbqMGUks

    Good luck 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles