Friday, May 22, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিস্কুট না কুকি

Reading Time: 2 minutes
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য চকলেট চিপ কুকিকে সেই রাজ্যের সরকারি বিস্কুট হিসেবে স্বীকৃতি দেয়া হয় ১৯৯৭ সালে।
  • চকলেট চিপ কুকি আবিষ্কৃত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হুইটম্যানের টোল হাউজ রেস্তোরাঁয় ১৯৩০ সালে।
  • গত বিংশ শতাব্দীতে ‘অরিও’ ছিল সর্বাধিক বিক্রিত বিস্কুট।
  • বিস্কুট কোনো দুধের তৈরি পানীয়তে চুবিয়ে খেলে শুকনো খাওয়ার চেয়ে ১১ গুণ বেশি স্বাদ পাওয়া যায়।
  • আগে নাবিকরা সমুদ্রযাত্রায় বেশি করে ওয়েফার নিয়ে যেত কারণ ওয়েফার ছিল একমাত্র খাবার যা বেশিক্ষণ ধরে খাওয়া যেত।
  • যুক্তরাজ্যের একটি বিখ্যাত ওয়েফার প্রস্তুতকারী কোম্পানি দু’টি ওয়েফারের মাঝখানে তরল চকলেট ব্যবহার করে যা সৌভাগ্যবশত ওই এলাকায় খুব জনপ্রিয় হয়ে উঠে।
  • যুক্তরাজ্যে প্রতি বছর ২৯ মে জাতীয় বিস্কুট দিবস হিসেবে পালিত হয়।
https://www.youtube.com/watch?v=mwpqhImPaJc&t=1s
  • ইংরেজিতে ‘বিস্কুট’ শব্দটি এসেছে ল্যাটিন ‘panem biscoctum’ থেকে যার অর্থ দুইবার সেঁকা হয়েছে।
  • আমেরিকান ইংরেজিতে বিস্কুটকে বলা হয় ‘কুকি’।
  • বিস্কুট তৈরির সবচেয়ে পুরনো রেসিপি অর্থাৎ পদ্ধতিটি দিয়েছিলেন একজন রোমান শেফ যার নাম ছিল এপিকিয়াস। তিনি বিস্কুট খেতেন মধু ও মরিচ দিয়ে আমাদের মতো চা কিংবা কফির সাথে নয়।
  • জর্জ পামার নামে এক ব্যক্তি বিস্কুট তৈরির এমন একটি মেশিন প্রথমে বানিয়েছিলেন যা দিয়ে একনাগাড়ে বিস্কুট তৈরি করা যেত। দুর্ভাগ্যবশত এটি বিস্ফোরিত হয়ে তিনি এবং তার বেশ কিছু কর্মচারী প্রায় মরতেই বসেছিলেন।
  • আমেরিকানরা বছরে ২শ’ কোটিরও বেশি বিস্কুট খেয়ে থাকে।
  • ডাইজেস্টিভ বিস্কুট নামে যে বিস্কুটগুলো খাওয়া হয় সেগুলো একসময় ব্যবহৃত হতো ওষুধ হিসেবে। ১৮৩৯ সালে আবিষ্কারের পর স্কটল্যান্ডের দু’জন ডাক্তার এ জাতীয় বিস্কুটগুলো ভালো হজম হওয়ার জন্য তাদের রোগীদের নিয়মিত খেতে দিতেন।
  • সবচেয়ে বড় কাস্টার্ড ক্রিম বিস্কুটটি তৈরি করা হয়েছিল যুক্তরাজ্যের নটিংহ্যামে ২০১০ সালে। এর ওজন ছিল ১৫.৭৩ কিলোগ্রাম, দৈর্ঘ্য ৫৯ সেন্টিমিটার, প্রস্থ ৩৯ সেন্টিমিটার এবং এটি মোটা ছিল ৬.৫ সেন্টিমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles