Reading Time: 2 minutes
🌳 আমাদের চোখের সামনেই কাটা পড়ছে পাহাড়, দূষিত হচ্ছে নদী, প্লাস্টিকে ভরে যাচ্ছে চারপাশ। এসব নিয়ে আমরা কথা বলি, আক্ষেপ করি – কিন্তু নিজের হাতে ক্যামেরা তুলে নিয়ে কজন এই চিত্র তুলে ধরি? অগ্নিবীণা পাঠাগার ‘ক্যামেরায় ধরি প্রকৃতির প্রাণ’ এই শিরোনামে এবার তরুণদের হাতে তুলে দিচ্ছে ঠিক সেই সুযোগটা। একটা মোবাইল, কিছু সময়, আর প্রকৃতিকে দেখার আপনার নিজের দৃষ্টিভঙ্গি- এই দিয়েই শুরু হতে পারে একটি রিলস যা হয়তো আরও বহুজনকে ভাবাবে।
🌳 বিষয়বস্তুর পরিধি রাখা হয়েছে বেশ বিস্তৃত। ভিডিও তৈরি করতে পারেন প্লাস্টিক দূষণ, বন নিধন, কার্বন নিঃসরণ, জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়ণ বা বৈশ্বিক উষ্ণায়নের মতো বিষয় নিয়ে। চাইলে তুলে ধরতে পারেন পরিবেশ দূষণের যেকোনো চিত্র। যেমন ; নদী, পাহাড়, বায়ু বা মাটি, যেদিক থেকেই হোক। পরিবেশ নিয়ে ইতিবাচক কোনো উদ্যোগ যেমন দেখাতে পারেন, তেমনি দেখাতে পারেন উদ্বেগজনক কোনো বাস্তবতাও। তবে শর্ত একটাই, বিষয়টা হতে হবে পরিবেশ সংশ্লিষ্ট। যেহেতু অগ্নিবীণা পাঠাগার চট্টগ্রাম কেন্দ্রিক কাজ করে, তাই আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম নগরের পরিবেশগত সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার জন্য। তবে সারাদেশ থেকেই যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
🌳 প্রতিযোগিতায় জমা পড়া ভিডিওগুলোর বার্তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবেশ সংগঠনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে এই কনটেন্টগুলো কেবল প্রতিযোগিতার গণ্ডিতে আটকে না থেকে বাস্তব পরিবর্তনের অংশ হতে পারে।
নিয়মকানুন:
ভিডিওর দৈর্ঘ্য ৩০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে হতে হবে, শুট করতে হবে ভার্টিক্যাল (৯:১৬) ফরম্যাটে। ভিডিওটি হতে হবে সম্পূর্ণ নিজের তৈরি। অন্য কারও ভিডিও কপি করা যাবে না, এবং সম্পূর্ণ এআই-জেনারেটেড ভিডিও গ্রহণযোগ্য নয়। তবে এডিটিং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কপিরাইটমুক্ত মিউজিক ব্যবহারের পরামর্শ থাকল।
🌳 ভিডিও জমা দেওয়ার শেষ সময় ২২ আগস্ট, ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত।
বিচারকমণ্ডলী:
জমা পড়া ভিডিওগুলো মূল্যায়ন করবেন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা এবং পরিবেশকর্মীর মোট চারজনের একটি বিচারক প্যানেল।
পুরস্কার:
সেরা তিনজনের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার, যা কনটেন্ট ক্রিয়েশনের কাজে সহায়ক হতে পারে, সঙ্গে থাকবে বই ও গাছের চারা। এছাড়া সেরা দশজনের জন্যেও থাকছে আকর্ষণীয় উপহার। অংশগ্রহণ করা প্রত্যেকের জন্য থাকবে অংশগ্রহণ সনদ এবং পরিবেশবন্ধু গাছ।
উল্লেখ্য, চট্টগ্রামের বাইরের বিজয়ীদের ক্ষেত্রে পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
🌳 ভিডিও জমা দেবেন যেভাবে
কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্মের লিংকে গিয়ে ফর্মটি পূরণ করুন। ভিডিওটি আপনার গুগল ড্রাইভে আপলোড করে, লিংক অ্যাক্সেস “Anyone with the link” রেখে সেই লিংক ফর্মে যুক্ত করে দিন।
আপনার ক্যামেরায় তুলে ধরুন প্রকৃতির প্রতি আপনার ভাবনা। আসুন, একসাথে সচেতনতা ছড়িয়ে দিই সবুজ চট্টগ্রামের জন্য।
যেকোনো বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ: ০১৮৮২৪৯৯৪২৯
আকরাম হোসেন রানা
সংগঠক, অগ্নিবীণা পাঠাগার





