✅ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশিত হবে আজ (১০ আগস্ট, ২০২৬ সোমবার) সকাল ১০টায়।
🌐 ওয়েবসাইটের মাধ্যমে
পরীক্ষার্থীরা ওয়েবসাইট (eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd), নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এজন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিন। Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করুন। এরপর নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন। শেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
📲 এসএমএসের মাধ্যমে
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
এসএমএস পাঠানোর নমুনা নিচে দেয়া হলো
সাধারণ শিক্ষা বোর্ড: SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল (উদাহরণ: SSC CHA 123456 2026)।
মাদ্রাসা বোর্ড (দাখিল): Dakhil <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল (উদাহরণ: Dakhil MAD 123456 2026)।
কারিগরি বোর্ড: SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল (উদাহরণ: SSC TEC 123456 2026)।
📜 প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখার জন্য
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তারপর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।





