Reading Time: < 1 minute
উচ্চশিক্ষার্থে বিদেশ যেতে আগ্রহীদের জন্য আইডিপি চট্টগ্রামে আয়োজন করছে ‘এডুকেশন রোডশো’।
আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৪ চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে শিক্ষার্থীরা কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলতে পারবেন।
সুযোগ থাকবে অন-দ্যা-স্পট অফার, শতভাগ পর্যন্ত বৃত্তি, বিনা ফিতে আবেদন এবং অন-দ্যা-স্পট আবেদনের। এজন্য আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে একাডেমিক কাগজপত্র।





