Reading Time: < 1 minute
আপনি কি উচ্চশিক্ষার জন্য ফ্রান্স যেতে চান? তাহলে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ চলে আসুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অবস্থিত তারকা হোটেল পেনিনসুলায় কারণ সেদিন ক্যাম্পাস ফ্রান্স সেখানে আয়োজন করবে ‘চুজ ফ্রান্স ট্যুর’।
এই ট্যুরে আপনি সরাসরি সাক্ষাৎ করতে পারবেন ফ্রান্সের দশটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো Audencia Business School, Ecole centrale d’electronique, Ecole conte paris, Ecole d’ingenieur-es generalists, Emlyon Business School, ESDES School of Business and Management, IESEG School of Management, Institut Mines-Telecom, Rennes School of Business, Sciences Po
‘চুজ ফ্রান্স ট্যুর’ চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।





