সমৃদ্ধ ও উন্নত উচ্চশিক্ষার দেশ কানাডা একটি বহু সংস্কৃতিরও দেশ। এজন্য প্রতি বছর পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা নেয়ার জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা যায়।
কানাডায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চেয়ে পড়াশোনার খরচ কিছুটা কম হলেও সেটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি। তাই সেই দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি দিয়ে থাকে। এগুলোর মধ্যে দু’টির তথ্য নিচে দেয়া হলো।
লেথব্রিজ ইন্টারন্যাশনাল কলেজ ক্যালগরি: উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অভ লেথব্রিজে প্রবেশ করার সময় লেথব্রিজ ইন্টারন্যাশনাল কলেজ ক্যালগরি (ইউআইসিসি)-এর বিষয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত সাফল্যের জন্য ব্যাপক ভূমিকা রাখে। এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ৯০টি দেশের এক হাজারেরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করে। একজন শিক্ষার্থী ইউআইসিসিতে পছন্দের বিষয়গুলো অধ্যয়ন করে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজের যোগ্যতা ও দক্ষতা উন্নয়ন করে।
এ কলেজে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে বৃত্তিগুলো দেয়া হয় সেগুলোর মধ্যে আছে নাভিতাস ফ্যামিলি বার্সারিজ, একাডেমিক ডিস্টিঙ্কশন স্কলারশিপ, এক্সেপশনাল একাডেমিক পারফরমেন্স স্কলারশিপ, রেসিলিয়েন্সি এওয়ার্ড স্কলারশিপ এবং কম্যুনিটি এনগেজমেন্ট স্কলারশিপ।
বৃত্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল কলেজ অভ ম্যানিটোবা: পশ্চিম কানাডা’র সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হলো দ্যা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। এই বিশ্ববিদ্যালয়ের অধীন দি ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা (আইসিএম) আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভালো মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে থাকে। তাই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে উন্নত মানের শিক্ষার অভিজ্ঞতা পেয়ে থাকে।
দি ইন্টারন্যাশনাল কলেজ অভ ম্যানিটোবা শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাদানের মাধ্যমে দ্যা ইউনিভার্সিটি অভ ম্যানিটোবায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য তৈরি করে থাকে।
এ কলেজে যে বৃত্তিগুলো দেয়া হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এন্ট্র্যান্স স্কলারশিপ, নাভিতাস ফ্যামিলি বার্সারিজ, সুসান ডিন মেমোরিয়াল স্কলারশিপ, একাডেমিক ডিস্টিঙ্কশন স্কলারশিপ, এক্সেপশনাল একাডেমিক পারফরমেন্স স্কলারশিপ, কম্যুনিটি এনগেজমেন্ট স্কলারশিপ এবং রেসিলিয়েন্সি এওয়ার্ড স্কলারশিপ।
বৃত্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
কানাডায় দু’টি বৃত্তি
Reading Time: 2 minutes






Very informative article. Thanks for sharing.