চলমান মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ইংরেজি মান পরীক্ষা আইইএলটিএস-এর ফি বাড়ানো হচ্ছে।
এই বৃদ্ধি অনুযায়ী আইইএলটিএস লাইফ স্কিলস ফি হবে ২০,৮৫০ টাকা, আইইএলটিএস ইউকেভিআই ফি ২৭,৪৫০ টাকা, আইইএলটিএস অন কম্পিউটার ফি ২৪,৯৫০ টাকা এবং আইইএলটিএস অন পেপার ফি ২৪,৯৫০ টাকা।
বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী ১ অক্টোবর।
তবে উপরোক্ত পরীক্ষাগুলোতে যেকোনো তারিখে অংশগ্রহণ করতে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে রেজিস্টার করলে বর্তমান প্রচলিত ফি প্রযোজ্য হবে। এমনকি কেউ ১ অক্টোবরের পরের কোনো তারিখে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে রেজিস্টার করে থাকলে তাদের বর্ধিত ফি দিতে হবে না। তবে কোনো পরীক্ষার্থী যদি ১ অক্টোবরের আগের কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্টার করে এখন সেই তারিখকে ১ অক্টোবর বা তার পরের কোনো তারিখে নিয়ে যেতে চান সেক্ষেত্রে তাকে বর্তমান ফি থেকে যে ফি বাড়ানো হয়েছে সেটি প্রদান করতে হবে।
IELTS fee to increase on 1 October in Bangladesh
In light of ongoing inflationary pressures, the fee for IELTS, an international standardised test of English language proficiency for non-native English language speakers, has been increased.
The increased fees will be as follows:
- IELTS Life Skills: BDT 20,850
- IELTS UKVI: BDT 27,450
- IELTS on Computer: BDT 24,950
- IELTS on Paper: BDT 24,950
The new fees will apply to all paid registrations from 1 October 2024 onwards. But the customers can still take advantage of the current fee structure by registering for any test dates by 30 September 2024.
Anyone already registered and paid for test dates after 1 October will not be affected by the increase. However, candidates transferring to a test date on or after 1 October will be required to pay the difference.





