Tuesday, April 21, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আকাশ ছোঁয়ার স্বপ্ন

Reading Time: 3 minutes

ছোটবেলায় সবাই যখন পুতুল নিয়ে খেলতে ব্যস্ত তখন নন্দিতা বানাতো এরোপ্লেইন। ঢাকার মেয়ে নন্দিতার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিমানবন্দরে কাজ করার।

বিজনেস স্টাডিজ বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাস করার পর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নন্দিতা এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকার কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে। প্রশিক্ষণ শেষে বর্তমানে কাজ করছেন সিঙ্গাপুরের চ্যাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেঞ্জার সার্ভিস অফিসার হিসেবে।

তিনি বলেন, “বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে। যুগের সঙ্গে তাল মেলাতে নিত্যনতুন বিষয়ও যোগ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। তরুণরা খুঁজে পাচ্ছে নতুন দিকনির্দেশনা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে বেশ কিছু বিষয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট।”

তিনি আরো বলেন, “বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর, এয়ারলাইন্স, এভিয়েশন হসপিটালিটি, বিমান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে বিমানবন্দর এডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, একাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স ব্যবস্থাপনা, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকেটিং সহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করা যায়।”

নন্দিতা জানান, কোর্সটিতে বিবিএ’র ৬০টি ক্রেডিট পড়াশোনা করার পর ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পাওয়ার সুযোগ পাওয়া যাবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্য যে বিমানসংস্থাগুলো বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলোতে রয়েছে কাজ করার সুযোগ।

তিনি আরো জানান, বিজনেস স্টাডিজ অথবা মানবিক অথবা বিজ্ঞান বিভাগ থেকে শুধু এই বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি/‘এ’ লেভেল পাস করা শিক্ষার্থীদের বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীর এইচএসসিতে একাউন্টিং অথবা বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি অথবা ফাইন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্ট্যাটিস্টিক্স অথবা অর্থনীতি অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোনো একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

চট্টগ্রাম থেকে কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে পড়তে আসা আরিফা আক্তার বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। তাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছি এবং বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইন্সে কাজ করছি।”

অস্ট্রেলিয়ার ক্যানটাস এয়ারে কর্মরত মিরপুরের মনসুর আহমেদ মনে করেন তিনি এখানে ভর্তি হওয়ার পর নিজেকে নতুন করে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কারণ কোর্সটি সম্পন্ন করে তিনি এখন বিশ্বের অন্যতম একটি প্রথম সারির এয়ারলাইন্সে কাজ করছেন।

এই মুহূর্তে এভিয়েশন সেক্টরে বিপুল সংখ্যক দক্ষ লোকের অভাব রয়েছে কিন্তু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দক্ষ জনবল সেভাবে পাওয়া যাচ্ছে না। তাই এভিয়েশন ম্যানেজমেন্টে এবং এরোনটিক্যাল ও এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময় বলে মনে করেন তিনি।

ঢাকার কলেজ অভ এভিয়েশন টেকনোলজি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যার কলেজ কোড ৬৬২০। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানির বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে চাকরি করছেন। অনেকে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করছেন। এদেশে সর্বপ্রথম বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ও বিএসসি (অনার্স) ইন এরোনটিক্যাল এবং এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হয় কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে।

কলেজ অভ এভিয়েশন টেকনোলজিতে ভর্তি হতে আগ্রহীদের সরাসরি গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

কলেজ অভ এভিয়েশন টেকনোলজি(CATECH)
ঠিকানা: সেক্টর -১৬জে, রোড -১৩, প্লট -২২, উত্তরা, ঢাকা (নিজস্ব স্থায়ী ক্যাম্পাস)
ফোন: 01926963653 / 01916987309
WhatsApp: 01926963653 / 01916987309

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles