ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথ যুক্তরাজ্যের সেরা দশটি নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। টাইমস হায়ার এডুকেশন ইয়াং ইউনিভার্সিটি র্যাংকিং অনুযায়ী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি রয়েছে গত ৫০ বছরের মধ্যে স্থাপিত বিশ্বের সেরা দেড়শ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও। রিসার্চ এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক(আরইএফ) ২০২১ অনুসারে ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথ সেরা তিনটি গবেষণা শক্তির মধ্যেও একটি।
বিশ্ববিদ্যালয়টির প্রায় ২৯ হাজার শিক্ষার্থীর মধ্যে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজারেরও বেশি। এই ৫ হাজার বিদেশী শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ২ হাজারেরও বেশি।
বিশ্ববিদ্যালয়টি থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে তাদের মধ্যে শতকরা ৯৪ ভাগ হয় চাকরিজীবনে প্রবেশ করেছে নতুবা উচ্চশিক্ষা গ্রহণ করছে।
ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য চালু আছে ভাইস চ্যান্সেলর’স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কলারশিপ। এই বৃত্তির অধীনে একজন বাংলাদেশী শিক্ষার্থী নিশ্চিতভাবে পাবেন আড়াই হাজার ব্রিটিশ পাউন্ড।
আরো আছে চ্যান্সেলর’স গ্লোবাল একাডেমিক মেরিট স্কলারশিপ যার অধীনে একজন শিক্ষার্থী পাবেন ৫ হাজার ব্রিটিশ পাউন্ড।
তাছাড়া নির্দিষ্ট কোর্সগুলোতে রয়েছে শতকরা ৫০ ভাগ বৃত্তি পাওয়ার সুবিধা।
ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথে আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট এবং পিএইচডি লেভেলে যেসব কোর্সে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় সেগুলোর মধ্যে আছে একাউন্টিং, ইকোনমিক্স এন্ড ফিন্যান্স, আর্কিটেকচার, প্রোপার্টি এন্ড সার্ভেয়িং, বিজনেস এন্ড ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি এন্ড মেডিক্যাল বায়োটেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ টেকনোলজিস, ক্রিমিনোলজি, ডেটা সায়েন্স এন্ড ডেটা এনালিটিক্স, ফ্যাশন এন্ড টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক, পেট্রোলিয়াম এন্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং), এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ সায়েন্সেস, ইনোভেশন ম্যানেজমেন্ট এন্ড এন্ট্রেপ্রেনারশিপ, ইন্টারন্যাশনাল রিলেশন্স এন্ড পলিটিক্স, লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং (ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এনালিটিক্স), মিডিয়া স্টাডিজ, ফার্মেসি এন্ড হেলথ সায়েন্সেস, স্পোর্টস সায়েন্সেস।
বৃত্তিগুলো এবং ইউনিভার্সিটি অভ পোর্টসমাউথে ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানতে ক্লিক করুন





