Tuesday, April 21, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

উন্নত দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ও পিআর পাওয়ার সুযোগ

এডুমিগের শিক্ষামেলা ২৩ জুন

Reading Time: < 1 minute

অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপের তথ্য, পি-আর সহায়তা এবং স্বামী/স্ত্রীকে নিয়ে যাওয়ার সরাসরি সহযোগিতা ও পরামর্শ দেয়ার জন্য উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ আয়োজন করছে শিক্ষামেলা ‘এডুকেশন ফেয়ার-২০২৫’।

আগামী ২৩ জুন সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ শিক্ষামেলা আয়োজিত হবে নগরীর নাসিরাবাদের স্যানমার ওশান সিটির পাশে রহিমা সেন্টারের লেভেল ৮-এ।

অংশগ্রহণকারীরা নির্দিষ্ট দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ব্যাপারে সব ধরনের তথ্য পাবেন।

এ শিক্ষামেলায় আরো থাকবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কাস্টমাইজড কাউন্সেলিং, বাজেট প্ল্যানিং, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রস্তুতিতে সর্বোচ্চ সহায়তা।

তাছাড়া অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ হাজার টাকার গিফট ভাউচার, মালয়েশিয়ার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ফ্রি এয়ার টিকেট, ফ্রি পিটিই কোর্স (অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডের জন্য) এবং আইইএলটিএস রেজিস্ট্রেশনে ৫ হাজার টাকা ক্যাশব্যাক।

উল্লেখ্য, ইতোমধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য সহায়তা করেছে এডুমিগ। এ শিক্ষামেলায় অংশগ্রহণে আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৮৯৭-৬২৫৯৩৪ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles