Tuesday, April 21, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

এডুমিগের মালয়েশিয়া বিষয়ক উচ্চশিক্ষা মেলা ২৩ জুলাই

Reading Time: < 1 minute

থাকছে শতভাগ পর্যন্ত বৃত্তি ফ্রি বিমান টিকেট পাওয়ার সুযোগ

চট্টগ্রামে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ ও ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম-ইএলপি-এর উদ্যোগে আগামী ২৩ জুলাই বুধবার আয়োজন করা হচ্ছে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক এক শিক্ষামেলা। ‘মালয়েশিয়া এডুকেশন এক্সপো ২০২৫’ শীর্ষক এই শিক্ষামেলা নগরীর নাসিরাবাদের স্যানমার ওশান সিটি’র পাশে রহিমা সেন্টারের অষ্টম তলায় চলবে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এতে অংশগ্রহণকারীরা মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি, ৩০ থেকে শতভাগ পর্যন্ত বৃত্তির তথ্য এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ফ্রি বিমান টিকেটও পাবেন কোনো ধরনের সার্ভিস ফি ছাড়াই।

তাছাড়া এই শিক্ষামেলায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকবে কাস্টমাইজড কাউন্সেলিং, বাজেট প্ল্যানিং, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রস্তুতিতে সর্বোচ্চ সহায়তা এবং আইইএলটিএস ও পিটিই রেজিস্ট্রেশনে আকর্ষণীয় ছাড়।

উল্লেখ্য, এডুমিগ এ পর্যন্ত এক হাজারের বেশি শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে সহায়তা করেছে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৪০৯৯৬৫৮৫৩ নম্বরে অথবা ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles