Tuesday, April 21, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

যে কারণে হোয়াইট হাউজ

Reading Time: < 1 minute

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হোয়াইট হাউজ। তবে এতে প্রথম রাষ্ট্রপতি হিসেবে জর্জ ওয়াশিংটন থাকতে পারেননি কারণ তিনি ১৭৮৯ সালের ৩০ এপ্রিল যখন দায়িত্ব নেন তখন হোয়াইট হাউজ তৈরিই হয়নি। এর নির্মাণ কাজ শুরু হয় আরও ৩ বছর পর ১৭৯২ সালে আর শেষ হয় ১৮০০ সালে।

১৭৯৭ সালের ৪ মার্চ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জন অ্যাডামস। তার মেয়াদের একেবারে শেষের দিকে ১৮০০ সালের ১ নভেম্বর হোয়াইট হাউজে অবস্থান শুরু করেন তিনি। তারপর থেকেই এটি মার্কিন রাষ্ট্রপতিদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হোয়াইট হাউজের ডিজাইন করেন আইরিশ বংশোদ্ভূত জেমস হোবান। তখন এটি কিন্তু সাদা ছিল না। আগে এটিকে বলা হতো ‘প্রেসিডেন্ট’স প্যালেস’।

১৮১২ সালের যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী এটিতে অগ্নিসংযোগ করে এর ক্ষতিসাধন করে। দ্রুতই শুরু হয় এর পুনর্গঠনের কাজ। এসময় দেয়ালে আগুনের কালো দাগ দূর করতে সাদা রং করা হয়। তারপর থেকেই এর নাম হয়ে যায় হোয়াইট হাউজ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ১৮১৭ সালের ৪ মার্চ দায়িত্ব নেন জেমস মনরো। আংশিকভাবে পুনঃনির্মিত হোয়াইট হাউজে তিনি বাস করা শুরু করেন সেই বছরের অক্টোবরে। তবে এটির নাম সরকারিভাবে হোয়াইট হাউজ রাখেন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ১৯০১ সালে।

প্রবীর বড়ুয়া
Prabir Barua

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles