থাকছে ১৫ হাজার ডলার পর্যন্ত বৃত্তি, ফ্রি পিটিই কোর্স ও ফ্রি বিমান টিকেট পাওয়ার সুযোগ
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ চট্টগ্রামে আয়োজন করছে ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৫’।
আগামী ২৫ আগস্ট, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর নাসিরাবাদের স্যানমার ওশান সিটি’র পাশে রহিমা সেন্টারের অষ্টম তলায় অনুষ্ঠিত হবে এ এক্সপো।
এতে থাকবে ২ হাজার ডলার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত বৃত্তি, যুক্তরাজ্যের জন্য ফ্রি ওআইইটিসি ও আইইএলটিএস রেজিস্ট্রেশন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য ফ্রি পিটিই কোর্স এবং মালয়েশিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি শিক্ষার্থীদের জন্য ফ্রি এয়ার টিকেট।
এই এক্সপোতে অংশ নেবে বিশ্বের ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ। ফলে শিক্ষার্থীরা একই ছাদের নিচে বসে জানতে পারবেন ভর্তি প্রক্রিয়া, বৃত্তি, কোর্স বাছাই, ভিসা ও ক্যারিয়ার পরিকল্পনা এবং পি-আর সম্পর্কে বিস্তারিত তথ্য।
তাছাড়া এক্সপোতে শীর্ষ তিনজন অংশগ্রহণকারী পাবেন আকর্ষণীয় পুরস্কার।





