Tuesday, July 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বৃষ্টির জন্য রক্তারক্তি

Reading Time: 2 minutes

গরম বেশি পড়লে কিংবা বর্ষাকালে ঠিক সময়ে বৃষ্টি শুরু না হলে মানুষের মাঝে অস্বস্তি বেড়ে যায়। তখন মানুষ বিভিন্নভাবে বৃষ্টি কামনা করে। কিন্তু মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের নাহুয়া গ্রামের নারীরা বৃষ্টির জন্য আয়োজন করে এক রক্তারক্তি মারামারি প্রতিযোগিতার। বৃষ্টি কামনায় প্রতি বছরের মে মাসে তারা এক জায়গায় জড়ো হয় এ অদ্ভুত রীতিটি পালনের জন্য। তাদের বিশ্বাস লড়াইয়ের সময় ঝরে পড়া রক্তের ফোঁটাগুলো সমপরিমাণ বৃষ্টির ফোঁটায় পরিণত হয়ে শুষ্ক কৃষিজমিকে উর্বর করে তুলবে।
প্রতি বছরের মে মাসে এ উৎসবের প্রথম দিন নারীরা ভোরে ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণ খাবার তৈরি করে। এগুলোর মধ্যে থাকে টার্কি, মুরগির মাংস, ভাত, স্যুপ, রুটি, সেদ্ধ ডিমসহ নানা ধরনের খাবার যেগুলো তারা মারামারির ওই মাঠে নিয়ে যায়। তারা সেখানে খাবারগুলো বিছিয়ে ফুল ও টার্কির স্ফীত পেট দিয়ে জায়গাটি সাজায়। এ মারামারিতে যে রক্তগুলো পড়ে সেগুলো বালতিতে সংগ্রহ করে পরবর্তীতে জমি চাষ করতে ব্যবহার করা হয়।
ভার্জিন মেরী এবং বৃষ্টির স্থানীয় দেবতা তালালোকের উদ্দেশে প্রার্থনার পরই শুরু হয় মারামারি। গ্রামবাসীরা স্থানটিতে গোল হয়ে দাঁড়িয়ে প্রতিবেশী শহরগুলো থেকে প্রতিদ্বন্দ্বীরা আসার জন্য অপেক্ষা করে। সবাই এসে গেলে প্রতিদ্বন্দ্বীদের মারামারিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয় বিশেষ করে বয়স্ক অভিজ্ঞ নারীরা তরুণীদের অংশ নিতে প্ররোচিত করে। প্রতিদ্বন্দ্বীরা একে অপরের চুল টানাটানি করে এবং অলংকার কেড়ে নেয়। প্রথমজন অপরজনের দিকে ঘুষি ছুঁড়ে মারতেই দর্শকরা আনন্দে উল্লাস শুরু করে। তারা জেতার চিন্তা মাথায় না রেখে চেষ্টা করে কত বেশি রক্ত ঝরানো যায় সেটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles