Reading Time: < 1 minute
মানুষকে অনেক কারণেই হা করতে হয়। আবার ‘হা করে দাঁড়িয়ে কী দেখছো, দাঁত বত্রিশটা বের করে হাসছো কেন?’ এমন কথাও শুনি আমরা অনেক সময়। কিন্তু আপনারা কি কখনো কল্পনা করেছেন একটা মানুষের হা কতো বড় হতে পারে? কল্পনা না করলেও দেখুন তো এতো বড় হা কখনো দেখেছেন কি না।
১৭ সেন্টিমিটার মানে প্রায় ৬.৬৯ ইঞ্চি বড় এই হা করেছিলেন এঙ্গোলার ফ্রান্সিসকো ডমিংগো জোয়াকিম। এই বিশাল হা-এর ফলে তার মুখের ভিতর জিহ্বা, দাঁত সবই দেখা যাচ্ছে।
২০১০ সালের ১৮ মার্চ এই রেকর্ড করা হয়েছিল ইটালির রোমে।





