Reading Time: < 1 minute
যাদের বাবলগাম চিবানোর অভ্যাস আছে তাদের অনেকেই বাবলগাম ফুলাতেও পছন্দ করে। সেই বাবলগাম ফুলিয়ে অন্যদের দেখাতেও আনন্দ পায় অনেকে। এই বাবলগাম কে কত বড় করে ফোলাতে পারেন কখনও কি চেষ্টা করে দেখেছেন?
দেখুন তো মার্কিন যুক্তরাষ্ট্রের শাদ ফেল-এর মতো এতো বড় বাবলগাম ফোলাতে পারেন কি না।
শাদ তার হাত না লাগিয়ে এই বিশাল বাবলগামটি ফুলিয়ে গিনেজ বুক অভ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছিলেন ২০০৪ সালের ২৪ এপ্রিল।
বাবলগামটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছিল ৫০.৮ সেন্টিমিটার অর্থাৎ ২০ ইঞ্চি। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের উইনস্টন কাউন্টির ডাবল স্প্রিংস হাই স্কুলে এই রেকর্ড করেন তিনি।





