Reading Time: < 1 minute
শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়। তার মধ্যে বাঁধাকপি একটি। আপনারা তো সবাই বাঁধাকপি নিশ্চয়ই চেনেন। একটি বাঁধাকপি আর কত বড়ই বা হবে। তারপরও অবাক হওয়ার কথা কি জানেন? সবচেয়ে বেশি ওজনের কারণে রেকর্ড করেছিল যে বাঁধাকপিটি সেটির ওজন ছিল ৬২.৭১ কেজি অর্থাৎ ১৩৮.২৫ পাউন্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার পামারে আলাস্কা স্টেট ফেয়ারে ২০১২ সালের ৩১ আগস্ট এই বাঁধাকপিটি প্রদর্শন করেছিলেন স্কট এ রব। বেশি বেশি ওজনের সবজির জন্য রব আগেও অনেকবার রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন।





