আপনাদের মধ্যে আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন কেউ কি আছে? নিশ্চয়ই নয়। নানা রকমের নানা ফ্লেভারের কতো যে আইসক্রিম আছে নাম শুনলেই খেতে ইচ্ছে করে। অনেকে আছে স্কুপের পর স্কুপ খাওয়ার পরও স্বাদ মেটে না। কেউ কেউ তো আছে যতো বড় আইসক্রিম ততো খুশি। কিন্তু কখনো কি ভেবেছেন একটা আইসক্রিম স্কুপ কতো বড় হতে পারে?
পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম স্কুপের ওজন ছিল ১ হাজার ৩৬৫ কেজি ৩১২.৯৩ গ্রাম অর্থাৎ ৩ হাজার ১০ পাউন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সেডারবার্গে সেডারবার্গ স্ট্রবেরি উৎসবে এতো বড় স্কুপটি তৈরি করে রেকর্ড করেছিল কেম্পস এলএলসি নামে একটি কোম্পানি। এই রেকর্ডটি করা হয় ২০১৪ সালের ২৮ জুন।
স্ট্রবেরি ফ্লেভারের স্কুপটি ছিল ৫ ফুট ৬ ইঞ্চি উঁচু এবং ৬ ফুট ২ ইঞ্চি প্রশস্ত। এটি তৈরি করতে লেগেছিল প্রায় ৭৩৩ পাত্র আইসক্রিম। আইসক্রিমটি থেকে বিনামূল্যে কিছু অংশ খাওয়ার জন্য উৎসবে যোগ দেয়া অতিথিদের লাইনও ধরতে হয়েছিল। ইস! এক স্কুপ খেতে পারলে দারুণ হতো।
ইয়া বড় আইসক্রিম!
Reading Time: < 1 minute





