Monday, July 6, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কত্তো বড় কেক!

Reading Time: < 1 minute

আপনাদের মধ্যে কে কে কেক খেতে পছন্দ করেন না? নিশ্চয়ই একজনও নয়। মজার কেক কেইবা খেতে চাইবে না বলুন? ঘরে কত অনুষ্ঠানেই তো কেক খাওয়া হয়। জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে এরকম নানা অনুষ্ঠানে খাওয়া হয় মজার মজার স্বাদের, বিভিন্ন ডিজাইনের আর আকারের কেক।
পৃথিবীর সবচেয়ে বড় কেকটি কোথায় তৈরি হয়েছিল জানেন? যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে। ২০১৪ সালের ৩০ নভেম্বর এ কেকটি তৈরি করেছিল ফেয়ারি লিকুইড নামে একটি প্রতিষ্ঠান।

https://youtube.com/watch?v=yQq1o8k8GrM%3Fsi%3DG8sEhC2-vWB1d9RB

কেকটি ছিল ১২.১৭ মিটার (৩৯ ফুট ১১ ইঞ্চি) দীর্ঘ, ৯.৮০ মিটার (৩২ ফুট ২ ইঞ্চি) প্রশস্ত এবং ৪১ সেন্টিমিটার (১৬.১৪ ইঞ্চি) উঁচু।
কেকটি কেটে ১২ শয়েরও বেশি টুকরা করা হয়েছিল। আর এগুলো মেক-অ্যা-উইস নামের একটি দাতব্য সংস্থাকে চাঁদার বিনিময়ে সাধারণ মানুষকে খেতে দেয়া হয়েছিল। সংস্থাটির কাজ হলো কঠিন রোগে আক্রান্ত শিশুদের সাহায্য করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles