Friday, April 17, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কোকা কোলার এত্তোগুলো ক্যান!!!

Reading Time: < 1 minute

যারা কোমল পানীয়ের ভক্ত তাদের অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে আছে কোকা কোলা। তারা ইচ্ছে হলে এবং সুযোগ পেলেই পানীয়টিতে চুমুক দিতে অপেক্ষা করেন না কিন্তু কানাডার অন্টারিওর গ্যারি ফেঙ কোকা কোলার এমন ধরনের ভক্ত যে তিনি শুধু চুমুক দিয়ে নয় পৃথিবীর ১০৮টি দেশ থেকে ১১,৩০৮টি কোকা কোলো ক্যান সংগ্রহ করে নাম লিখিয়েছেন গিনেজ রেকর্ডে। তিনিই এখন একই ব্র্যান্ডের কোমল পানীয়ের সর্বোচ্চ ক্যান সংগ্রহকারী।

গ্যারি যার রেকর্ডটি ভেঙে নিজের নামটি গিনেজ রেকর্ডে লিখিয়েছেন তিনি ছিলেন ইতালির ডেভিড আন্দ্রিয়ানি। তার সংগ্রহে ছিল ১০,৫৫৮টি ক্যান, সেগুলোও আবার কোকা কোলার।

গ্যারি’র সংগ্রহে আছে এমন ক্যানগুলোর মধ্যে একটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল মহাকাশে স্বল্প মাধ্যাকর্ষণে ব্যবহার করার জন্য। আর এটি তৈরি করা হয়েছিল যখন ১৯৮৫ সালের ৪ জুলাই স্পেস শাটল চ্যালেঞ্জার উৎক্ষেপণ করা হয়েছিল তখন।

গ্যারি’র কাছে কোকা কোলার রুশ সংস্করণের সংগ্রহও আছে যেটি থেকে পান করা হয়েছিল সোভিয়েত মহাকাশ স্টেশন মির-এ ১৯৯১ সালের ২৬ আগস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles